মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
মোল্লাহাটে বৃহস্পতিবার ( ১সেপ্টেম্বর) সকালে উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা ও রুবিয়া বেগম, অফিসার ইনচার্জ সোমেন দাশ প্রাণি সম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল, কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, অধ্যক্ষ এল জাকির হোসেন, প্রধান শিক্ষক ফরিদ আহম্মেদ, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, পুজা উদযাপন কমিটির সভাপতি প্রফুল্য কুমার মন্ডলসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা বৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মাদ্রাসা প্রতিনিধি, ঈমাম ও শিক্ষক মন্ডলী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ প্রমুখ।
