হোম অন্যান্যসারাদেশ কুখরালী আমতলা মোড়ে একই দোকানে বারবার চুরি সংগঠিত। থানায় ডায়েরি

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা শহরে কুখরালী আমতলা মোড়ে একই দোকানে বারবার চুরি হচ্ছে শুক্রবার (১২আগস্ট) দিবাগত রাতে তাসকিন এন্টারপ্রাইজ নামে একটি মোবাইলের ফ্লাক্সি এন্ড কনফেকশনারি দোকানে টিন কেটে চুরি করে নিয়ে গেছে। দোকানের মালিক রাতে দোকান বন্ধ করে চলে গেছে। পরের দিন শনিবার সকালে এসে দোকান খুলে দেখছে দোকানের উপরে সিলিং খোলা এবং টিন কাটা রয়েছে। সেখানে একটি দড়ি ও ঝুলানো আছে।

এ বিষয়ে দোকানের মালিক বলেন, দোকানে লেনেভো ব্র্যান্ড কোম্পানির গ্রামীণ ফোন একটি ট্যাব কসমেটিক সামগ্রী সহ নগদ অর্থ প্রায় ৪৫ হাজার টাকার মতো জিনিস চুরি করে নিয়ে গেছে। এই ঘটনায় দোকানের মালিক শফিকুল ইসলাম বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। একই দোকানে এই নিয়ে দুই বার চুরি হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, এটি একটি খুব দুঃখজনক ঘটনা। এভাবে চলতে থাকলে ব্যাবসায়ীদের চরম ক্ষতির সম্মুখীন হতে হবে। এই বিষয়ে তারা প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করছেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন