হোম অন্যান্যসারাদেশ পাটকেলঘাটায় শ্রীকৃষ্ণের ৫২৪৮তম জন্মাষ্টমী পালিত

নিজস্ব প্রতিনিধি :

পাটকেলঘাটায় শ্রী-কৃষ্ণের ৫২৪৮তম জন্মাষ্টমী উপলক্ষ্যে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পাটকেলেশ্বরী কালিমন্দির থেকে বের হয় প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করতে থাকে।

পাটকেশ্বরী তীর্থক্ষেত্র কার্য্যনির্বাহী পরিষদে সভাপতি আদিত্য মজুমদারে সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গোবিন্দ সাধু’র পরিচালনায় বর্নাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন তালা কলারোয়ার সাবেক সাংসদ আলহাজ্ব ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান,তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই, সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান,পাটকেশ্বরী তীর্থক্ষেত্র কার্য্যনির্বাহী পরিষদে কোষাধাক্ষ্য হারান পাল, লোকনাথ নাসিংহোমের পরিচালক পুলক কুমার পাল,তাপস কাশ্যপী,কেশবসাধু সহ হাজার সনাতন ধর্মলাম্বী।

শোভাযাত্রাটি পাটকেলঘাটার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ী এসে শেষ হয়।শোভাযাত্রায় পাটকেলঘাটা ,তৈলকুপি, কাশিপুর, খলিষখালী, মাদরা, দলুয়া, কুমিরা,সরুলিয়া সহ বিভিন্ন এলাকা হতে ভক্তবৃন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন