ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে ব্যপক উৎসাহ উদ্দীপনা ও হিন্দু ধর্মীয় ভাবগাম্ভির্জের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মষ্টমী পালন করেছে। এ উপলক্ষে শুভদিয়া ইউনিয়ন জন্মষ্টমী উদযাপন কমিটির আয়োজনে মঙ্গল শোভাযাত্রা ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৯ আগষ্ট) বেলা ১১টায় কর্ম করে যাও, ফলের আশা করো না” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার শুভদিয়া আইমা মায়ের মন্দির থেকে শোভাযাত্র শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মন্দির মিলনায়তনে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। এতে সভাপতিত্বে করেন মন্দির কমিটির সভাপতি শেখর কুমার মল্লিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শুভদিয়া ইউপি চেয়ারম্যান মো. ফারুকুল ইমসলাম ওমর, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ শহীদুল ইসলাম, প্রধান শিক্ষক শেখ সহিদুল ইসলাম।
ইউপি সদস্য প্রদীশ কুমার অধিকারীর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পূজা উৎযাপন পরিষদের সভাপতি অলিপ কুমার ঘোষ, ইউনিয়ন যুবলীগের সভাপতি শুভেন্দু রায় চৌধুরী, পুরহিত সুভাষ চক্রবর্তী, দিপালী রানী বিশ্বাস ও সুজিতা রানী বিশ্বাস। শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ বড় শুভদিয়া সার্বজনীন দুর্গা মন্দির পূন: সংস্কার কাজের শুভ উদ্ভোধণ করেন।
