হোম অন্যান্যসারাদেশ ঝালকাঠিতে নারীর মরদেহ নিয়ে বিক্ষোভ

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠিতে এক নারীর মরদেহ নিয়ে বিক্ষোভ করেছে স্বজনরা। বুধবার দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়, সদর থানা ও প্রেস ক্লাবের সামনে স্বজনরা বিক্ষেভ করে।

এসময় তারা অভিযোগ করেন, ঝালকাঠি শহরের কলাবাগান এলাকার দিন মজুর খোকন বিশ্বাসের স্ত্রী তাসলিমা বেগম (৩৫) কে জমি নিয়ে বিরোধের জের প্রতিপক্ষের হামলা করে আহত করে। চার মাস চিকিৎসাধীন থাকার পরে বরিশাল সদর হাসপাতালে বুধবার সকালে ওই নারী মারা যান।

স্বামী খোকন বিশ্বাসের অভিযোগ, এ বছরের ১৫ এপ্রিল জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশি মো. সাইফুল, মো. এলিন ভূইয়া, নুর জামাল ভূইয়া, শামীম ভূইয়া, শহিদুল ইসলাম ও মো. বাদশা মিলে তাসলিমা বেগমকে উলঙ্গ করে বেধরক পেটায় এবং ধারালো দা দিয়ে কুপিয়ে যখম করে।

এতে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন তাসলিমা বেগম। এ ঘটনায় খোকন বিশ্বাস বাদি হয়ে হামলাকারীদের অসামী করে ঝালকাঠির আদালতে একটি মামলা দায়ের করেছিলেন। চার মাস বাসা ও হাসপাতালে চিকিৎসা নেন।গত মঙ্গলবার বাসায় থাকাকালীন অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পরলে প্রথম তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে বরিশাল সদর হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৯ টার দিকে তার মৃত্যু হয়।

খোকন বিশ্বাস বলেন , আসামীর প্রভাবশালী হওয়া পুলিশ তাদের গ্রেফতার করেনি। আমার স্ত্রী আজ চিকিৎসাধী অবস্থায় মারা গেছে। আমি আমার স্ত্রী হত্যার বিচার চাই।

এব্যাপারে সদর থানার ওসি মোঃ খলিলুর রহমান বলেন, একটি মামলা পূর্বেই রয়েছে। সে মামলাটি তদন্তাধীন রয়েছে। এ মৃত্য একই কারনে ঘটলে ওই মামলায় উল্লেখ করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন