হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরার গাবুরা উপকূলে অন্তঃসত্ত্বা গৃহবধু হত্যাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা উপকূলে অন্তঃসত্ত্বা গৃহবধু আসরাফুন্নেছা হত্যাকারীদের শাস্তির দাবিতে সহস্রাধিক উপকূলবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন মাষ্টার জিএম রুহুল কুদ্দুস।

গৃহবধু হত্যার পরে (২৪মে ২০২২ তারিখে) হত্যায় ব্যবহৃত কুড়ালসহ জনগনের কাছে ধৃত স্বামী শফিকুল ও গৃহবধু আসরাফুনের সতীন ফুলমতি’র ফাসিঁর দাবিতে মানববন্ধন ও সমাবেশ থেকে শ্লোগান দেয় সহস্রাধিক নারী পুরুষ।

সমাবেশে বক্তব্য রাখেন, আজগর শেখ, রেজাউল গাজী, সিরাজুল ইসলাম, লিটন গাজী, রাশেদুল গাজী, মোকছেদ গাজী, শাহাজুদ্দিন মোড়ল, রহমত আলী গাজী, আবুল গাজী, মহিবুল্লাহ, ইমরান হোসেন, মর্জিনা খাতুন, ফরিদা খাতুন প্রমুখ।

স্বামী শফিকুল ও গৃহবধু আসরাফুনের সতীন ফুলমতি বর্তমানে সাতক্ষীরা কারাগারে আছে। তাদেরকে দ্রুত শাস্তির দাবি জানান এলাকার সর্বস্তরের মানুষ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন