ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদককারবারি ও একজন ওয়ারেন্টভুক্ত আসামীকে আটক করেছে।
পুলিশ জানায়, বুধবার রাত ১১টা ৫০মিনিটের দিকে গোপনে সংবাদ পেয়ে মডেল থানার এসআই বিল্লাল হোসেন ও এএসআই আব্দুল্লাহ আল মামুন সহ সংগীয় ফোর্স ফকিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি আল মামুন শিকদার জুয়েল (২৬) ও মো. শহিদুল ইসলাম বাদল (৩৫) কে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১৩পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
আটককৃত আল মামুন শিকদার জুয়েল নলধা এলাকার আশরাফুল শিকদারের ছেলে এবং শহিদুল ইসলাম বাদল কাকডাঙ্গা গ্রামের শেখ জলফিকার আলীর ছেলে। তাদের বিরুদ্ধে মাদক দব্য নিয়ন্ত্রণ আইনে ফকিরহাট মডেল থানায় একটি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
অপরদিকে, রফিকুল ইসলাম (৩৩) নামের এক ওয়ারেন্টভুক্ত আসামীকে আটক করেছে পুলিশ। তাকে বুধবার রাতে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আটককৃত রফিকুল ইসলাম টাউন নওয়াপাড়া এলাকার মো. মোজাফফার শেখের ছেলে। সে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী বলে পুলিশ জানায়।
