হোম অন্যান্যসারাদেশ নড়াইলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যম্পেইন উপলক্ষে সাংবাদিকদের অবহিতকরন সভা অনুষ্ঠিত

নড়াইল অফিস :

নড়াইলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যম্পেইন উপলক্ষে সাংবাদিকদের অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন বৃহস্পতিবার দুপুরে নড়াইল স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জনের হলরুমে অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন ডাঃ নাছিমা আকতারে সভাপতিত্বে বক্তব্য দেন, সিভিল সার্জন অফিসের ডাঃ সুব্রত হালদার, ডাঃ সুভাশিষ বিশ্বাস, নিউট্রেশন কর্মকর্তা জিল্লুর রহমান প্রমুখ।

সভায় ডাঃ সুব্রত হালদার জানান, নড়াইল জেলায় এ বছর ০৬-১২ মাস বয়সী ১২ হাজার ৪০ জন শিশুকে ভিটামিন এ ১ লক্ষ আইইউ খাওয়ানো হবে। ১২-৫৯ মাস বয়সী ৮৫ হাজার ৯’শ ৭৮ জন শিশুকে ভিটামিন এ ২ লক্ষ আইইউ খাওয়ানো হবে। জেলায় মোট ৯৮ হাজার ১৮ জন শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে। আগামী ১২ থেকে ১৫জুন পর্যন্তু জেলার ৩৯টি ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্তু এ ক্যাম্পেইন চলবে। এসময় বিভিন্ন মিডিয়ায় কর্মরত নড়াইল জেলার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন