হোম অন্যান্যসারাদেশ যশোরে একই পুকুরের পানিতে ডুবে একসঙ্গে তিন শিশুর মৃত্যু

যশোর অফিস :

যশোরের বাঘারপাড়ার দক্ষিণ শ্রীরামপুর গ্রামে একই পুকুরের পানিতে ডুবে একসঙ্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (৩০ মে) বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই তিন শিশু বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের হারুনের মেয়ে তমা, কামরুলের মেয়ে সুসাইয়া ও সাইফ মোল্লার ছেলে হুসাইন মোল্লা।

বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি ফিরোজ উদ্দিন জানান, ওই তিন শিশু দুপুরে বাড়ির পাশে খেলা করতে যায়। পরে ওই তিন শিশু বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদের খুজতে থাকে। খোজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরের পাড়ে তাদের জুতা পড়ে থাকতে দেখে স্বজনরা।

পরে স্থানীয় লোকজন সন্দেহজনক ভাবে পানিতে নেমে খোজাখুজি করলে পর্যায়ক্রমে তিন শিশুকে উদ্বার করা হয়। তাদের উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন