হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জন নিহত

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। সোমবার (৩০ মে)সকাল ৬টার দিকে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারে একটি মাংসের দোকানে এ ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্টে নিহতের নাম মোঃ রেজাউল করিম (৪৪)। তিনি সাতক্ষীরা শহরের গড়েরকান্দা এলাকার মোঃ সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রেজাউল করিম সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারের একটি মাংসের দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন। সোমবার সকাল ছটার দিকে ঘরে কাজ করার সময় পা পিছলে তিনি পানির লাইনের মটরের উপর পড়ে যান। এ সময় মোটরের লিকেস তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় রেজাউল করিম। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন