হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেপ্তার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে সাধের বটতলা এলাকা থেকে আওয়াল হাওলাদার (৩৬) নামের ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এসআই প্রনয় মন্ডলের নেতৃত্বে সংগীয় পুলিশের এক দল বিশেষ এক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামী পিলজংগ গ্রামের আশরাফ হাওলাদারের ছেলে। সে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বলে পুলিশ জানিয়েছে।

অপরদিকে, মঙ্গলবার বিকেলে ফকিরহাট মডেল থানার এএসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে সংগীয় পুলিশ ফোর্স ব্রহ্মণরাকদিয়া এলাকা থেকে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী ফয়সাল হোসেন (২৫) কে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামী ব্রাহ্মণরাকদিয়া গ্রামের আলমগীর হোসেনের পুত্র। সে নারী ও শিশু নির্যাতন দমন আইন এর একটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে পুলিশ জানায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন