হোম অন্যান্যসারাদেশ কিশোরগঞ্জে ধান সিদ্ধ করতে গিয়ে বজ্রপাতে মা- মেয়ে নিহত

মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ :

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ধান সিদ্ধ করতে গিয়ে বজ্রপাতে মা ও মেয়ে নিহত হয়েছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বেলংকা গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী আসমা আক্তার (৫৫) ও তার মেয়ে ইয়াসমিন আক্তার (৩০)। ইয়াসমিন একই গ্রামের নূরুল আমিনের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে আসমা ও ইয়াসমিন বাড়ির উঠানে ধান সিদ্ধ করছিলেন। এ সময় হঠাৎ প্রচণ্ড ঝড় ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।

তাড়াইল থানার ওসি মো. জয়নাল আবেদিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন