হোম অন্যান্যসারাদেশ নড়াইলে সামাজিক ও সাইবার অপরাধ সর্ম্পকে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত

নড়াইল অফিস :

নড়াইলে শির্ক্ষাথীদের সামাজিক ও সাইবার অপরাধ সর্ম্পকে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৯ এপ্রিল দুপুরে নড়াইল সরকারী বালিকা বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন হিরোকের সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক ও সাইবার অপরাধ সর্ম্পকে প্রধান অথিতি হিসাবে আলোচনা করেন জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায়।

এ সময় জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান ছাড়াও বিদ্যালয়ের শিক্ষকগন উপস্থিত ছিলেন। পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, অপরাধ হল আমাদের যা করতে বলা হয় না তা করলে অপরাধ হবে। অপর দিকে সাইবার অপরাধ হল আমাদের হাতে যে মোবাইল আছে তা ভালভাবে ব্যবহার করলে কোন অপরাধ না, কিন্তু যেটা করার কথা নয় মোবাইল ফোনে সে ভাবে ব্যবহার করলে সাইবার অপরাধ হিসাবে গন্য হবে।

জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান উপস্থিত শিক্ষার্থীদের সাইবার অপরাধ থেকে দুরে থাকার পরামর্শ দেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন