হোম অন্যান্যসারাদেশ রাজাপুরে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি :

আজ পহেলা বৈশাখ। সারাদেশের মানুষ বরণ করে নিচ্ছে বাংলা ১৪২৯ সাল’কে। পুরানো সব জঞ্জালকে ধুয়ে মুছে ফেলে নতুন বছরে ভালো কিছু করার প্রত্যয়ে বরন করা হচ্ছে বাংলা নতুন বছরকে। বর্ষবরণ উপলক্ষে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা প্রসাশনের অয়োজনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়।

মঙ্গল শোভাযাত্রায় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুউজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ নুসরাত জাহান খান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু,সহকারি কমিশনার ভুমি অনুজা মন্ডল,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায়,পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল খায়ের মাহমুদ রাসেল,কবি মাহমুদা খানম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং শিক্ষার্থীরা অংশ নেয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন