সুনামগঞ্জ প্রতিনিধি :
বাংলা নববর্ষ ১৪২৯ বঙ্গাব্দ “পহেলা বৈশাখ” উপলক্ষে তাহিরপুর উপজেলা,শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীসহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন “তাহিরপুর উপজেলা সাবেক তরুণ প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক ”মো: তোফাজ্জল হোসেন।
তোফাজ্জল হোসেন আরও বলেন, আজ বাংলা নববর্ষের এই শুভক্ষণে দেশবাসী, প্রবাসী বাঙালিসহ সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও শুভ নববর্ষ। বাঙালির সর্বজনীন উৎসব-বাংলা নববর্ষ। আমরা নববর্ষকে আবাহন করি প্রাণের স্পন্দনে, গানে-কবিতায়, আবেগের উত্তাপে।
তিনি বলেন, নববর্ষ মানেই লোকায়ত বাঙালি সংস্কৃতির বর্ণাঢ্য উৎসব। নতুন আশায় উদ্দীপ্ত হওয়ার দিন। আমাদের লেখক, কবি, শিল্পীদের ছন্দ, বর্ণ, তুলি ও সুরে তাই বাংলা নববর্ষ প্রতিবছর নতুন রূপে হাজির হয়।
তিনি আরও বলেন পহেলা বৈশাখে বাঙালি সংস্কৃতির এ চর্চা আমাদের জাতিসত্তাকে আরও বিকশিত করে ঐক্যবদ্ধ করতে সাহায্য করবে। মানবতার সেবায় ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে প্রেরণা যোগাবে।
সকল জরা ও গ্লানি মুছে দিয়ে, আধার ফুড়ে আলো বেরিয়ে এসে বাঙালির জীবনে ১৪২৯ সন সুখ, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ বয়ে আনুক এই প্রত্যাশা করছি।
