হোম অন্যান্যসারাদেশ নড়াইলে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

নড়াইল অফিস :

নড়াইলে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মঙ্গলবার (১২ এ্িরপল) সকাল ১০ টায় টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান টুর্নামেন্টের উদ্বোধন করেন । আজকের এ খেলায় চারটি দল অংশগ্রহণ করেছে। খেলা চলবে ১৯ এপ্রিল পর্যন্ত।

নড়াইল ক্রিকেট কমিটির সভাপতি আইয়ুব খাঁন বুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামান, কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মন্নু, ক্রীড়া সংস্থার সহসম্পাদক কৃষ্ণপদ দাস, যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ তরিকুল ইসলাম শান্ত, ক্রিকেট কোচ সৈয়দ মন্জুরুল করিম তুহিন, শামিম আকবর খানসহ অনেকে।

উদ্বোধনী খেলায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় নড়াইল পৌর মাধ্যমিক বিদ্যালয়ের বিপক্ষে ব্যাট করছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন