হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় জাল টাকা সহ আটক-১

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার তালায় ৫০ হাজার টাকার জাল নোট সহ একজনকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার বিকালে তাকে তালা উপজেলার মুড়াগাছা এলাকা থেকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তির নাম আতাউর রহমান(৫০)। সে উপজেলার মুড়াগাছা গ্রামের জব্বার সরদারের ছেলে ।

তালা থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান র‍্যাব কর্মকর্তাদের বরাত দিয়ে জানান, বিকালে খুলনা র‍্যাবের একটি টিম গোপন সংবাদ পেয়ে খেশরা এলাকা থেকে আতাউকে আটক করে। পরবর্তীতে তার কাছ থেকে পাঁচশ এবং একশত টাকার বান্ডিলে মোট ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করে থানায় সেপার্দ করে।

তিনি আরো জানান, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা দ্বায়ের করা হয়েছে। মামলা নং-৭

সম্পর্কিত পোস্ট

মতামত দিন