হোম অন্যান্যসারাদেশ কলারোয়ার বিশিষ্ঠ সমাজসেবক শিক্ষানুরাগী আব্দুল হামিদ আর নেই

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ার বিশিষ্ঠ সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুল হামিদ(৫৭) আর নেই। পারিবারিকভাবে জানা যায়, উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের ধানঘোরা গ্রামের শহর আলীর পুত্র কাজীরহাট কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল হামিদ দীর্ঘদিন যাবৎ কিডনি জনিত সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। তিনি চিকিৎসারত অবস্থায় সোমবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না….রাজেউন)। মৃত্যকালে তিনি স্ত্রী,৩ পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১০ টার দিকে কাজীরহাট হাইস্কুল মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাযা নামাজ পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, কেরালকাতা ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, কাজীরহাট কলেজের অধ্যক্ষ সহিদুল ইসলাম, প্রভাষক রেজাউল ইসলাম সহ অসংখ্য মুসুল্লিগণ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন