হোম অন্যান্যসারাদেশ শ্যামনগর উপজেলার আটুলিয়া যুবদলের কমিটিতে আর্থিক লেনদেনের কারনে বিক্ষোভ মিছিল 

এম. জুবায়ের মাহমুদ, শ্যামনগর (সাতক্ষীরা) :

শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন যুবদলের কমিটিতে বড় অঙ্কের আর্থিক লেনদেনের কারনে বিক্ষোভ করেছে । শ্যামনগর উপজেলার যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, ও সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুরের, ছবি দিয়ে বঙ্গ করে আগুন ধরিয়ে দিয়েছে আজ আটুলিয়া ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা। এ বিক্ষোভ মিছিলে বিভিন্ন নেতা কর্মীরা বক্তব্য দেন।

শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক জি এম হাবিবুল্লাহ বলেন যে উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, আমার কাছে কমিটি দেওয়ার জন্য ৫০,০০০ টাকা দাবি করেন কিন্তু আমি তা না দিয়ে এ বিষয়টি জেলা যুবদলের নেতাকর্মীদের কাছে হস্তান্তর করি। তার পর বেশ কিছু দিন কমিটি স্থগিত রাখে, তবে আটুলিয়া যুব দলের নাম ধারী কিছু লোকদের অর্থের বিনিময়ে আহ্বায়ক কমিটি দেন । আটুলিয়া যুবদল নেতা মিশু বলেন যারা অসময়ে দলের সাথে ছিলো তাদের কে বাদ দিয়ে যুবদলের কমিটি দেয়া হয়েছে।

যুবদল নেতা আবজাল হোসেন জানান যারা কমিটি পেয়েছে তাদের কে আজ পর্যন্ত কোন আন্দোলন সংগ্রামে দেখা যায়নি, কিন্তু জিএম হাবিবুল্লাহ দলের স্বার্থে আন্দোলন করতে গিয়ে চার টি মামলা ও ৫ মাস১৭ দিন কারাবন্দী এবং তিন দিন রিমান্ডের মতো নির্যাতন ভোগ করে আসছে কিন্তু তাকে কমিটি না দিয়া অর্থের বিনিময়ে অন্যদেরকে দেওয়া হয়েছে ।

তবে এ অভিযোগ নিয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে সংযোগ বিচ্ছিন্ন করেন তিনি।

সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুরের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করেন বলেন যারা রাজপথে থাকে তাদেরকে কমিটিতে রাখা হয়েছে উপজেলা যুবদলের ভাবমূর্তি নষ্ট করার জন্য অল্প কিছু লোকজন এ সকল কাজ করছে । এদিকে ইউনিয়ন যুবদলের ত্যাগী নেতারা দাবি করেন দ্রুত সময়ের মধ্যে কমিটি বাতিল করে পুনরায় বিবেচনা করে কমিটি দেওয়া হোক ।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন