ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া-মাইটকুমড়া রেলের অধিগ্রহন করা জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রেল কতৃপক্ষ।
মঙ্গলবারর (০৫ এপ্রিল) বেলা ১১টায় ফকিরহাট এসিল্যান্ডও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিধান কান্তি হালদারের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। এসময় পাকা-আধাপাকা ৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সহকারী নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল হক জানান, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য অবহিত করা হয়েছে। কিন্তু অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় এদিন বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া যাদের ঘর উচ্ছেদ করা হয়নি। তাদেরকে পুনরায় আরো ৭দিনের সময দেয়া হযেছে। অন্যথায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানান।
নির্বাহী ম্যজিষ্ট্রেট বিধান কান্তি হালদার বলেন, যাদের নিকট থেকে রেল কর্তৃপক্ষ জমি অধিগ্রহন করেছে। তাদের অনেক আগেই স্থাপনা সরিয়ে নেওয়ার নোটিশ করা হয়েছে। কিন্ত তা সরিয়ে না নেওয়ার কারনে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
