ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে গাজা সহ দুই মাদক কারবারীকে আটক করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে।
এসআই মো. রফিকুল ইসলাম জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে গোপনে সংবাদ পেয়ে বারাশিয়া এলাকায় বিশেষ এক অভিযান পরিচালনা করে একাধিক মাদক মামলার আসামী ইজিবাইক চালক কুদ্দুস শেখ (৬০) কে আটক করে। এসময় তার নিকট থেকে ৩৫গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ।
অপরদিকে, একই রাতে ২৫গ্রাম গাজা সহ জামাল শেখ (৩৭) নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। গাজাসহ দুই জনের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ (ওসি) মু. আলিমুজ্জামান।
