হোম অর্থ ও বাণিজ্য নারী দিবসে রাজধানীতে সুতাকথনের মেলা

বাণিজ্য ডেস্ক :

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় বসেছে ‘সুতাকথন নারী উন্নয়ন সংস্থা’ আয়োজিত দেশীয় ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শনী মেলা‌।

একদিনের এ মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ১০০ জন নারী উদ্যোক্তা ৫০টি স্টলে অংশ নিয়েছেন। এ মেলার আসর বসেছে রাজধানীর মিরপুরে ইউসিবি চত্বর সংলগ্ন একটি রেস্টুরেন্টে। সকাল ১০টায় শুরু হওয়া মেলাটি চলবে রাত ৮টা পর্যন্ত।

এ মেলায় পাওয়া যাবে- ঐতিহ্যবাহী জামদানি শাড়ি, তাঁতের শাড়ি, পাঞ্জাবি থ্রি-পিস, হ্যান্ড প্রিন্টেড শাড়ি, হ্যান্ড প্রিন্টেড থ্রি-পিস, পাঞ্জাবি ও বেডশিট, শতরঞ্জি, নকশিকাঁথা, নকশি চাদর এবং বেতের তৈরি আসবাবসামগ্রী। পাশাপাশি বিভিন্ন জেলার ঐতিহাসিক পণ্যও পাবেন দর্শনার্থীরা। এ ছাড়াও থাকছে ঘরোয়াভাবে তৈরি ঘি-মিষ্টান্নসহ মুখরোচক বিভিন্ন খাবার, হ্যান্ডমেইড গয়না, হোমমেইড নারিকেল তৈল, হোম মেইড স্কিন এবং হেয়ার-কেয়ার প্যাক প্রভৃতির স্টল।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন