হোম অন্যান্যসারাদেশ নড়াইলে সড়ক দূর্ঘটনায় দু’নারী নিহত, আহত-৮

নড়াইল অফিস :

নড়াইলে সড়ক দূর্ঘটনায় মিনি রানী বিশ্বাস (৪০) ও মমতা (৫০) নামে দু’নারী নিহত হয়েছেন। নিহত মিনি যশোর জেলার পায়রা ইউনিয়নের সমসপুর গ্রামের হরিচাদ বিশ্বাসের স্ত্রী এবং মমতা বিশ্বাস একই এলাকার সোহাল বিশ্বাসের স্ত্রী । মঙ্গলবার বিকালে সদর উপজেলার নড়াইল-লোহাগড়া সড়কের বুুড়িখালি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,যশোর অভয়নগর উপজেলার সমসপুর এলাকা থেকে ইঞ্জিনচালিত ৫টি সিএনজিযোগে ৩৫-৩৮ জন হিন্দু নারী-পুরুষ লোহাগড়া উুপজেলার জয়পুরের উদ্দেশ্যে আসছিলেন। পথিমধ্যে বুড়িখালি নামক স্থানে তারা পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নড়াইল অভিমুখী খানজাহান পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

আহতদের নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার হাফিজুর রহমান, মিনা রানী বিশ্বাস মৃত্যু ঘোষনা করেন। মমতা বিশ্বাস হাসপাতালে ভর্তির পর বিকেল মারা যান। গুরতর আহত সিএনজির ড্রাইভার অশরাফকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিএনজিতে থাকা আনন্দ মোহন রায় জানান,শিব দর্শন উপলক্ষে মঙ্গলবার দুপুরের দিকে তারা ৫টি সিএনজিযোগে অভয়নগর উপজেলার সমসপুুর ও আশপাশের গ্রাম থেকে লোহাগড়ার জয়পুরের তারকগোসাইয়ের বাড়িতে আসছিলেন। তারা বুড়িখালি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নড়াইল অভিমূখী খানজাহান আলী পরিবহন সাথে সিএনজির মুখোমখি সংঘর্ষ হয়। এতে সিএনজির ড্রাইভারসহ ৮জন গুরুতর আহত হন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির,বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজির দু’নারী যাত্রী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন