হোম অন্যান্যসারাদেশ নড়াইলে সার কিনতে গিয়ে কৃষক লাঞ্ছিতের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছ

নড়াইল অফিস :

নড়াইলে সার কিনতে গিয়ে কৃষক লাঞ্ছিতের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি দুপুরে সদর উপজেলার বাঁশগ্রাম বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কৃষকরা জানান, নড়াইল পৌরসভার উজিরপুর গ্রামের দরিদ্র কৃষক আলী মোহাম্মদ নিজের আবাদকৃত তিন বিঘা জমির জন্য এক বস্তা এম ও পি (পটাশ) সার কিনতে বিসিআইসি সার ডিলার মোঃ হাসানুজ্জামানের সার বিক্রয় কেন্দ্রে যান।

এসময় হাসানুজ্জামানের কর্মচারি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে সারের বেশি দাবি করলে আলী মোহাম্মদ এর প্রতিবাদ করেন। এরই জেরে সেদিন আলী মোহাম্মদকে হাসানুজ্জামানের ব্যবসায়ীক কার্যালয়ে ধরে নিয়ে মারপিট করা হয়।

নিন্দনীয় এ ঘটনার পরই চাষীদের সঙ্গে নিয়ে জেলা কৃষক লীগ ঐ সার ডিলারের বিচারের দাবিতে প্রতিবাদ মুখর হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সদর উপজেলার বাঁশগ্রাম বাজারে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। বাঁশগ্রাম ইউনিয়ন কৃষক লীগ এ সমাবেশের আয়োজন করে।

এলাকার কয়েকশো চাষীর অংশ গ্রহনে আয়োজিত সমাবেশে জেলা কৃষক লীগের সভাপতি মোঃ মাহবুবুর রহমান, নড়াইল ২আসনের সংসদ সদস্য সাবেক টাইগার অধিনায়ক মাশারাফি বিন মোর্ত্তজার কৃষি বিষয়ক প্রতিনিধি মোঃ তুজুল ইসলাম, বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য দেন। সমাবেশে কৃষক লাঞ্চিততে জড়িতদের কঠোর শাস্তি দাবির পাশাপাশি ২৪ ফেব্রুয়ারি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনের ঘোষনা দেয়া হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন