হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

এম,এম সাহেব আলী, আশাশুনি :

আশাশুনিতে ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’২২ বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে রবিবার দিবাগত রাত ১২.০১ মিনিটে আশাশুনি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।

বিশ্বের মাতৃভাষার জন্য নির্ভয়ে বুকের রক্ত দেওয়ার ইতিহাস সৃষ্টির দিনে আশাশুনি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের নেতৃত্বে উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসন, অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ এর নেতৃত্বে আশাশুনি সরকারী কলেজ, পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ অধিকারীর নেতৃত্বে আশাশুনি থানা, সাবেক মুক্তযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, সভাপতি এবিএম মোস্তাকিমের নেতৃত্বে আওয়ামীলীগ এবং অঙ্গ সহযোগি সংগঠন, ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন এর নেতৃত্বে সদর ইউনিয়ন পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স, আশাশুনি মহিলা কলেজ, আশাশুনি সরকারী মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি, বঙ্গমাতা ব্লাড ব্যাংক, আশাশুনি বাজার বণিক সমিতি, সমবায় সমিতি, দলিত সংগঠনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

রাতে মাল্যদান শেষে জীবনে সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে ভাষা শহীদের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা প্রত্যায় নিয়ে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করানো হয়। সোমবার সূর্যোদয়ের সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী, আধাসরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সমূহের ভবনে ও বে-সরকারী ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, বাদ যোহর ভাষা আন্দোলনে শহীদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা পরিচালনা করা হয়।

এদিকে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে সোমবার সকালে উপজেলার কাদাকাটি ইউনিয়নের যদুয়ারডাংগা সরকার প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা সভা, কবিতা আবৃতি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপসী সরকারসহ শিক্ষকমন্ডলী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন