হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে পুলিশের অভিযানে পাঁচ মাদক ব্যবসায়ীসহ আটক ৬, গাজা ও ফেনসিডিল উদ্ধার

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচ মাদক ব্যবসায়ীসহ ৬জনকে আটক করা হয়েছে। আটকৃতদের দুটি গাজা গাছ ও ফেসসিডিল উদ্ধার করা হয়।

ভারপ্রাপ্ত আশাশুনি থানার অফিসার ইনচার্জ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ কুমার অধিকারীর নেতৃত্বে থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে সোমবার দিন ব্যাপী এসআই (নিঃ) আমিনুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ হাবিবুর রহমান, এএসআই (নিঃ) আব্দুল জব্বার, এএসআই (নিঃ) তপন কুমার সঙ্গীয় ফোর্সের সহায়তায় সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের মৃত কেরামত আলী মিস্ত্রীর ছেলে চাউল ব্যবসায়ী কবিরুল ইসলাম (৩৫) ও মোটর সাইকেল গ্যারেজের চা দোকানী গফুর মোড়লের ছেলে বকুল হোসেন (৩৪)কে ১২ বোতল ফেন্সিডিলসহ আশাশুনি মোটর চালক সমবায় সমিতির অফিসের সামনে থেকে প্রকাশ্য হাতেনাতে আটক করে থানায় মাদকদ্রব্য আইনে১৩(২)২২ মামলার রুজু করা হয়েছে।

বড়দল ইউনিয়নের বড়দল উত্তর পাড়া গ্রামের শুকুর আলী ঢালীর স্ত্রী ও মহিলা মেম্বার রেহেনা খাতুনের ননদ ফিরোজা বেগম (৫২)কে ৫০ গ্রাম গাঁজাসহ তার বসত বাড়ী থেকে হাতেনাতে আটক করে থানায় মাদক দ্রব্য আইনের ১৫(২)২২ মামলা রুজু করা হয়েছে। প্রতাপ নগর ইউনিয়নের কল্যানপুর গ্রামের আঃ মালেক সানার ছেলে জামিল হোসেন (৩৫) ও মতিয়ার মিস্ত্রীর ছেলে সবুজ ওরফে কারিমুজ্জামান (৩৩)কে ২টি গাঁজা গাছসহ কল্যানপুর এলাকা থেকে হাতেনাতে আটক করে থানায় ১৪(২)২২ মামলা রুজু করা হয়েছে। অপরদিকে এসআই (নিঃ) আবু হানিফ সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সিআর ওয়ারেন্ট মূলে কুল‍্যা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামের আহমদ আলীর ছেলে বিল্লাল হোসেনকে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ী থেকে আটক করেন। আটককৃত আসামীদেরকে মঙ্গলবার সকালে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন