নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ৪৫ বোতল ফেন্সিডিল ও ৫শ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাতে জেলার কালিগঞ্জ উপজেলার খামারপাড়া এলাকা থেকে ৪৫ বোতল ফেন্সিডিল সহ একজনকে আটক করা হয়।
এদিকে মঙ্গলবার সকালে সদর উপজেলার লাবসা এলাকায় অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাঁজাসহ আরো এক জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
ফেন্সিডিলসহ আটক ব্যক্তি হলেন, কালীগঞ্জ উপজেলার খামারপাড়া এলাকার আসাদুর রহমানের ছেলে আজিম হোসেন (২২)। গাঁজাসহ আটক ব্যক্তি হলেন, কলারোয়া উপজেলার বকশা গ্রামের আকবর আলী নিকারির ছেলে আব্দুল আজিজ নিকারি (৩২)।
গোয়েন্দা পুলিশের ওসি মো. বাবুল আক্তার জানায়, গাঁজা ও ফেন্সিডিল সহ দুজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে আটককৃত আসামিদের বিরুদ্ধে কালিগঞ্জ থানা ও সাতক্ষীরা সদর থানায় পৃথক পৃথক মাদক মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
