হোম অন্যান্যসারাদেশ পদ্মপুকুরে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক ও দোয়া অনুষ্ঠান

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :

শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যবৃন্দের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ ফেব্রুয়ারি) পদ্মপুকুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাওলানা আবু দাউদ নেছারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ‌।

মাও. আব্দুর রহমান সঞ্চালনায় অনুষ্ঠানে নব নির্বাচিত সদস্য ও সদস্যাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ বলেন, ইউনিয়নকে টেঁকসই বেড়িবাঁধের আওতায় নিয়ে এসে দলমত নির্বিশেষে সকলকে নিয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়ে তুলবো। একই সাথে অবকাঠামোগত উন্নয়ন ও ডিজিটাল ইউনিয়নে পরিণত করার চেষ্টা অব্যাহত থাকবে।

এর আগে দায়িত্বভার গ্রহণ করেন নবনির্বাচিত চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ‌।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন