হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে বালু ব্যবসায়ী আখতারুলকে ১ লাখ টাকা জরিমানা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে এক বালু ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী এ সাজা প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, বুধবার(১২ জানুয়ারী) বেলা সাড়ে ১২ টার দিকে চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামে অভিযান চালিয়ে ন-কাটি বিল (গজারিয়ার মাঠ) থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বালি ব্যবসায়ী আখতারুল ইসলাম (৫২) কে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। অপরাধী বালু ব্যবসায়ী জরিমানার টাকা পরিশোধ করে কারাদন্ড মুক্ত হয়েছেন।

আদালত পরিচালনায় সহায়তা করেন চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, থানার এএসআই রফিকুল ইসলাম ও বেঞ্চ সহকারী আব্দুল মান্নান। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন