হোম অন্যান্যসারাদেশ আশাশুনির খাজরা ১নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী বিপ্লব কান্তি দাশের নির্বচনী গনসংযোগ ও পথসভা

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনির খাজরা ১নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী বিপ্লব কান্তি দাশের নির্বাচনী গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়ার্ডের বিভিন্ন স্থানে গনসংযোগ শেষে সন্ধ্যা ৬টায় তার খাজরা ১নং ওয়ার্ডের বামনপুর গ্রামের নির্বাচনি কার্যালয়ের সামনে এক পথসভা করে। নির্বাচনি পথ সভায় সভাপতিত্ব করেন খাজরা ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি আবুল কাশেম গাজী।

সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য পদপ্রার্থী আওয়ামীলীগ নেতা বর্তমান মেম্বর বিপ্লব কান্তি দাশ। তিনি তার বক্তব্যে ওয়ার্ডবাসীর দোয়া ও আশির্বাদ সহ ব্যাট প্রতীকে ভোট প্রার্থনা করেন। বলেন আপনাদের পবিত্র আমানত মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করে ওয়ার্ডবাসীর সেবা ও উন্নয়ন করার সুযোগ করে দিয়ে ছিলেন। আমি চেষ্টা করেছি ওয়ার্ডের সার্বিক উন্নয়ন করা সহ স্বচ্ছ জবাবদিহিতা, মাদক,দালাল ও সন্ত্রাসীকর্মকান্ড সহ অবৈধ ভাবে ভূমি দখল মূক্ত একটি মডেল ওয়ার্ড গঠন করেছি। নিরলস ভাবে গরীব দুঃখি মানুষের সমস্যা সামাধানের চেষ্টা করা সহ ব্যক্তিগত ভাবে গরীব অসহায় পরিবারের চিকিৎসা ও লেখাপড়ার আর্থিক সাহায্য করেছি।

আওয়ামীলীগ সরকার খাজরা ইউনিয়ন পরিষদে যে অনুদান দিয়েছেন তা থেকে আমি একজন মেম্বর হিসাবে যাহা ভাগে পেয়েছি। সরকারী সেই অনুদান অর্থ দিয়ে রাস্তাঘাটের উন্নয়ন কাজে ব্যয় করেছি। প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা ভাতা যথাযথ ভাবে যাদের পাওয়ার কথা তাদেরকে দিয়েছি। কাজ করলে ভুল, না করলে হয় না তাই যদি আমার কাজকর্মে ও আমার কর্থাবার্তায় চলার পথে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি ক্ষমা চাচ্ছি আপনারা সকলে ভাই বন্ধু ও সন্তান মনে করে ক্ষমা করে দিবেন। আমি ওয়ার্ড বাসীর পাশে ছিলাম, সব সময় আছি ও থাকব।

ওয়ার্ডের অসমাপ্ত কাজ সমাপ্ত করার সুযোগ দিতে আগামী ৫ই জানুয়ারী গুরুত্বপূর্ণ নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটটি ব্যাট প্রতীকে প্রদান করে পুনরায় নির্বাচিত করার জন্য ওয়ার্ড বাসীর প্রতি অনুরোধ যানাচ্ছি। খাজরা ইউনিয়ন ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার ঘোষের পরিচালনায় পথসভায় প্রধান বক্তা ছিলেন আশাশুনি উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি উপজেলা যুবলীগ নেতা সংবাদিক এম এম সাহেব আলী।

খাজরা ইউনিয়ন ভ‚মিহীন সমিতির সহ সভাপতি সোহাগ গাজী, সাংগঠনিক সম্পাদক, আছাদুজ্জামান, সমাজসেবক সিরাজুল মোড়ল, নওয়াব আলী সরদার, আবুল কাশেম সরদার, নূর আলী খাঁ, কহিনুর বিশ্বাস, আব্দুর রাজ্জাক গাজী, কামরুজ্জামান গাজী, আব্দুল্লাহ গাজী, রেজাউল বিশ্বাস, কবির বিশ্বাস, কুদ্দুস মোড়ল, শফিকুল গাজী, ওমর আলী খাঁ, মালেক মোড়ল, শামীম গাজী, ভূমিহীন সমিতির নেত্রী নাছিমা বেগম, আম্বিয়া খাতুন, সমাজ সেবক ফজর আলী সরদার, হযরত আলী মোড়ল, আজিজুল গাজী, বিল্লাল গাজী, হাসান সরদার প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন