ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট বেন্দ্রীয় কালী নাটমন্দিরের ছাদ ঢাইয়ের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ।
রবিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় কালী মন্দির চত্বরে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি সহকারী অদ্যাপক তাপস কুমার বিশ্বাস।
উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক মনোনতোষ রায় কেষ্ট’র সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শিবু প্রসাদ বসু, বিশিষ্ট শিক্ষানুরাগী দাশ শিশির কুমার, শেখ হেলাল উদ্দীন কলেজেন অধ্যক্ষ বটু গোপাল দাশ, ফকিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমরেশ রায় চৌধুরী, সম্পাদক মনিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাধারন সম্পাদক প্রশান্ত মোদক বাবু, উপজেলা সার্বজনিন কালী মন্দিরের সাধারন সম্পাদক নির্মল কুমার দাশ, ফকিরহাট বাজার বনিক সমিতির সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সাধার সম্পাদক উজ্জল কুমার ঘোষ,জুলফিকার আলী প্রমূখ।
