হোম ফিচার নড়াইলে ২ দিনের টানা বৃষ্টিতে ১৮ হাজার ৬৩২ হেক্টর জমির ফসল আক্রান্ত

 

নড়াইল অফিস :

নড়াইলে ২ দিনের টানা বৃষ্টিতে ১৮ হাজার ৬৩২ হেক্টর জমির ফসল ক্ষতি হয়েছে। এর মধ্যে পাকা আমন ধান, রবি ফসল গম, শরিষা, মুশুড়ি, বোরো ধানের বীজতলা, মরিচ, লাল শাক, বেগুন, শীতকালীন ফসল মূলা, পাতা কফি, ফুল কপি ও ওল কপির ব্যপক ক্ষতি হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে টানা এ বৃষ্টিতে সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে রবি ফসলের।

তবে বৃষ্টি চলমান থাকায় ক্ষতির পরিমান নিরুপন করা সম্ভব হয়নি। কৃষি সম্প্রসরণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, গত ২ দিনের টানা বৃষ্টিতে ১ হাজার ৪৫ হেক্টর জমির শতিকালীন ফসল, ১শ ৬২ হেক্টর জমির বোরো বীজতলা, ৫০ হেক্টর জমির মরিচ, ৭হাজার ৭৩০ হেক্টর জমির শরিষা, ৭ হাজার ৫৪৫ হেক্টর জমির মুশুর ডাল এবং ২ হাজার ১শ হেক্টর জমির গম আক্রান্ত হয়েছে।

নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায় বলেন, গত ২ দিনের টানা বৃষ্টিতে মরিচ, শতিকালীন ফসল, বোরো বীজতলা আক্রান্ত হয়েছে । তবে সবচেয়ে বেশী ক্ষতির সম্ভাবনা রয়েছে শরিষা, গম ও মুশুড়ির। প্রায় ৭০ ভাগ জমিতে এ তিনটি ফসল বপন সম্পন্ন হয়েছে। এখনও বৃষ্টি শেষ না হওয়ায় ক্ষতিগ্রস্থ জমির পরিমান নিরুপন করা সম্ভব হয়নি।

বৃষ্টির কারনে এ বছর রবি আবাদ বিলম্বিত হবে এবং বিলম্বিত হলে ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ না হবার সম্ভাবনা বেশী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন