নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার পাটকেলঘাটায় ৫০গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।আটককৃত যুবকের নাম ছিদ্দিক গাজী (২৬)। সে সরুলিয়া গ্রামের মান্নান গাজীর ছেলে।
বুধবার রাতে তাকে গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার সরুলিয়া থেকে আটক করা হয়।এসময় তার দেহ তল্লাসী করে ৫০গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পাটকেলঘাটা থানা পরিদর্শক কাঞ্চন কুমার রায় জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে।
