ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া অবস্থিত শেখ হেলাল উদ্দীন কলেজের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ২০তম ব্যাচের বিদায়, মাস্ক ও স্বাস্থ্যবিধি এবং মোটিভেশান সভা মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, অনলাইনে শির্ক্ষার্থীদের শুভকামনা ও অভিনন্দন জানান। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস।
সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীনের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গভর্ণিং বডির সদস্য মোঃ হাফিজুর রহমান, সহকারী অধ্যাপক মৃত্যুঞ্জয় কুমার দাস, সেখ তারিকুল ইসলাম, প্রভাষক সিরাজুল ইসলাম, উৎপল কুমার দাস, সালমা খাতুন, শেখ শামীম ইসলাম, শির্ক্ষার্থী হুরজাহান খাতুন, মোঃ আবুল হায়াত, নাঈমা খাতুন, বন্যা কুন্ডু প্রমুখ।
আলোচনা শেষে রোটারি ক্লাক খুলনা সাউথের সৌজন্যে শির্ক্ষার্থীদের মাস্ক বিতরণ করা, স্বাস্থ্য বিধি সংক্রান্ত লিফলেট এবং পরীক্ষার প্রবেশপত্র হাতে তুলে দেওয়া হয়।
উল্লেখ্য : ২০২১ সালের ২০ তম ব্যাচে শেখ হেলাল উদ্দীন কলেজ থেকে ২৭৯ জন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষার্থীদের শুভকামনা ও দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে সভা শেষ করা হয়।
