শিপলু জামান,ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গান্নারোডে অবস্থিত লস্কর পোল্ট্রি ফিডস এর গোডাউন থেকে ৫২ বস্তা পোল্ট্রি মুরগির খাবার চুরি হয়েছে।চুরির ঘটনায় অভিযুক্ত ৩ জন হলেন সঞ্জয় দাস(২০)পিতা-মৃত নিখিল দাস গ্রাম: নিশ্চিন্তপুর দাসপাড়া, গোপাল দাস(২৩), পিতা-মৃত ভক্ত দাস গ্রাম: নিশ্চিন্তপুর দাসপাড়া ও মো: ইউনুস আলী(৬০), পিতা মৃত ইয়াকুব আলী। চুরি হওয়া মালের বাজার দর ১ লাখ ৫৬ হাজার টাকা।লস্কর পোল্ট্রি ফিডসের স্বত্বাধিকারী মোশারফ লস্কার জানান, আমার গোডাউন থেকে আজ ২৬ ডিসেম্বর শুক্রবার সকালে মাল আনতে গিয়ে দেখি গতকাল সন্ধ্যায় রেখে যাওয়া মালের মধ্যে ৫ বস্তা মাল কম আছে। তখন আমার সন্দেহ হয়, সাথে সাথে আমি সাপ্তাহিক গোডাউনের স্টকলেজার মিলিয়ে দেখি, আমার মোট ৫২ বস্তা মাল নায়।এসময় আমি খোঁজ খবর নিয়ে জানতে পারি নিশ্চিন্তপুরে একজনের নিকট ৫ বস্তা পোল্ট্রি ফিড রয়েছে। গিয়ে দেখি ওই মাল আমার। তখন মালসহ চোর চক্রের দুই সদস্য সঞ্জয় ও গোপালকে ধরে এনে দোকানে জিজ্ঞাসাবাদ করি।তারা পর্যায়ক্রমে আমার গোডাউন থেকে মাল চুরির কথা স্বীকার করে।
চোরের অভিযোগে অভিযুক্ত সঞ্জয় জানায়,নস্কার পোল্ট্রি ফিডসের সামনে রাস্তার ওপারে ইউনুস আলী কাকার কাছ থেকে দোকান ভাড়া নিয়ে আমি সেলুন করেছি।সেখানে কাজ করি আমি ও আমর গ্রামের গোপাল।আমার পাশেই লস্কর পোল্ট্রি ফিডসের গোডাউন ও ইউনুস আলী কাকার সাইকেল সারানো দোকান। কাকা আমাদেরকে একটি চাবি দিয়ে বলেন, গোডাউন থেকে মাল চুরি করে বেচতে।কোন কিছু হলে আমি দেখব। তার কথাই উদ্বুদ্ধ হয়ে আমরা প্রতিবার ফজরের আযানের সময় ভ্যান নিয়ে এসে কয়েকদিন পর পর মোট ৫২ বস্তা মাল চুরি করি।চুরি করা মাল পোল্ট্রিখামারি ও দোকানদারদের কাছে বিক্রি করতাম। আর টাকা তিনজন মিলে ভাগ করে নিতাম।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান,চুরির ঘটনায় কালীগঞ্জ থানায় আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে থানা পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
