নিজস্ব প্রতিনিধি :
আশাশুনির পল্লীতে এবার এক এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কর্তৃক একাধিকবার ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আশাশুনি থানায় মামলা দায়ের হয়েছে ধর্ষকসহ সহযোগীরা পালাতক রয়েছে।
মামলায় লিখিত অভিযোগে জানাগেছে, গত মঙ্গলবার বিকালে উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া গ্রামের এক ষোড়শী কন্যা এসএসসি পরীক্ষার্থী (!) বাবা-মায়ের সাথে পূজা দেখতে যায়। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পার্শ্ববর্তী বান্ধবী পরিতোষ মন্ডলের কন্যা পুজা মন্ডলের সাথে দেখা হয়। (!) বাবার নিকট থেকে অনুমতি নিয়ে বান্ধবীর অনুরোধে তার বাড়ীতে বেড়াতে যায়। রা
ত ৮টার দিকে বান্ধবী পুজা মন্ডল তার জ্যাঠাতো ভাই দুলাল মন্ডলের বখাটে পুত্র অলোকেশ মন্ডল (২৫)সহিত মটরসাইকেলে করে বাড়ী পৌছে দেওয়ার জন্য তুলে দেয়। নারী লোভী অলোকেশ পথিমধ্যে নাকতাড়া গ্রামের জুবায়ের মল্লিক এর পরিত্যাক্ত পাকা বসতবাড়ীর সামনের বাগানের মধ্যে নিয়ে ভয়ভীতি দেখিয়ে প্রাচীনের গেট বন্ধ করে পরিত্যাক্ত পাকা ঘরে মধ্যে নিয়ে যায়। এরপর জোর পুর্বক ইচ্ছার বিরুধে মুখ বাধিয়া জীবন নাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে জামা কাপড় ছিড়ে পর পর ২ বার ধর্ষন করে।
এতে ধর্ষনের শিকার (!)অসুস্থ হয়ে পড়লে অলোকেশ বাড়ীতে তার বোন পুজা ও চাচাতোভাই তারালী হাইস্কুলের সহকারী শিক্ষক সুমিত্র মন্ডল বাপ্পি নিকট মুঠোফোনে যোগাযোগ করে। বাপ্পী ও পুজা মন্ডল রাত ১০টার দিকে (!)কে উদ্ধার করে পাজা কোলা করে পুনরায় বান্ধবী পুজা মন্ডলের বাড়ী নিয়া খাটের উপর শোয়ায়ে রাখে। (!) অসুস্থ হয়ে পড়ায় তাৎক্ষণিকভাবে বাপ্পী ও পুজা বাড়ীর অন্যদের সাথে ঘটনা গোপন করে বাড়ীতে থাকা নাম না জানা ঔষধ খাইয়ায়ে শোয়ায়ে রাখে।
পরবর্তীতে (!)বাবা বান্ধবীর বাড়ীতে মেয়েকে আনতে গেলে বাপ্পী তাকে আটকে রেখে বলে অসুস্থ হয়ে পড়েছে রাতে আমাদের বাড়ীতে থাক ওর ঔষধ দিয়েছি কাল বাড়ী যাবে। গভীর রাতে অলোকেশ বাড়ী ফিরে বাপ্পীর সাথে পরামর্শ করে ধর্ষনের শিকার (!) হুমকি ধামকি দিয়ে সকালে বাড়ীতে পাঠায়। এরপর সকালে (!) বাড়ীতে ফিরে বাবা মায়ের সাথে ঘটনা বিষয়টি জানায়।
অসহায় অভিভাবকরা দিনভর বিভিন্ন মহলে দেনদরবার করে সন্ধ্যায় আশাশুনি থানার স্বরনাপন্ন হয়। এ ব্যাপারে (!) ও তার মাতা যৌথবাদী হয়ে আশাশুনি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯(১) ধারায় ২৫(১১)২১নং মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার সকালে ভিকটিমের ডাক্তারী পরীক্ষ্রা জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ধর্ষক অলোকেশ মন্ডল ও ঘটনার ধামাচাপাকারীরা গ্রেপ্তার এড়াতে পালাতক রয়েছে।
