হোম অন্যান্যসারাদেশ প্রেম করে বিয়ে, সাতক্ষীরায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর পর্নোগ্রাফি মামলা

নিজস্ব প্রতিনিধি :

জাকির সানার সাথে প্রেম করে বিয়ে করেছেন রহিমা আক্তার মনিরা। যার কারণে প্রথম স্বামীর ঘর ছাড়াতে হয়েছে তার। জাকির হোসেন সানা তার স্ত্রী রহিমা আক্তার মনিরার অন্তরঙ্গ মুহুতের্র ছবি গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। তার জীবনকে তুলেছেন বিষিয়ে। এখন আর স্ত্রী বলে স্বীকার করে না। বিচার চেয়ে রহিমা আক্তার মনিরা পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন করেছিলেন।

পুলিশ সুপার পাটকেটঘাটা থানা ওসিকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। তবে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কোন ব্যবস্থা গ্রহন করেননি। পরে রহিমা আক্তার মনিরা বাদী হয়ে আদালতে পর্ন্যেগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। আদালত তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছে।

সাতক্ষীরার পাটকেলঘাটা থানারা যুগুপুকুরিয়া গ্রামের আনছার আলীর মেয়ে মনিরা খাতুন প্রেসক্লাবে এসে এসব অভিযোগ করেন। এসময় তার বোন হালিমা খাতুন জানান, জাকিরের ভাই নাজিম উদ্দীন সানা একজন ইউনিয়ন পরিষদের মেম্বর। নাজিম উদ্দীন সানার সহযোগিতায় তার ভাই এসব করছে। মেম্বর নাজিম উদ্দীন সানার এলাকায় রয়েছে বিশাল বাহিনি। এই বাহিনীর অত্যাচারে তারা এলাকা ছাড়া হয়েছে।

ইউনিয়ন পরিষদ সদস্য নাজিম উদ্দীন সানা জানান, এই মেয়ে জন্য তার ভাই জাকির হোসেন দীর্ঘদিন বাড়ি আসে না। কোথায় থাকে সেটা তিনি জানেন না । হুমকি ধামকি দূরের কথা এই মেয়েকে তিনি কোনদিন চোখে দেখেননি।

সাতক্ষীরার পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ নাজমুল হুদা জানান, তিনি একটি অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। থানার অফিসার ইনচার্জ (তদন্ত ) বিষয়টি তদন্ত করছেন।

সাতক্ষীরার পিবিআই তদন্ত কর্মকর্তা এস আই মোরশেদ আলম জানান, বিষয়টি তদন্তাধীন আছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন