হোম ফিচার কালীগঞ্জে বিপুল পরিমান ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার গ্রেপ্তার-৩

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

সাতক্ষীরার কালীগঞ্জ থানা পুলিশ, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজা সহ ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার মৌতলা ইউনিয়নের মৌতলা গ্রামের মৃত মশিউর রহমানের ছেলে রাফায়াত আলী রফু (৪৭), মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত সাদেক টাপালীর ছেলে ফারাকাত আলী টাপালী (৪৫) ও একই ইউনিয়নের দুদলী গ্রামের আবুল কাশেমের ছেলে এনামুল মোড়ল(২৭)।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-সহকারী পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে উপজেলার দুদলী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে রাফায়াত আলী রফুকে ১শ’ ১১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।

এদিকে বিজিবি সূত্রে জানা যায়, মাদক পারাপার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে (৬ অক্টোবর) বুধবার রাত ৯ টার দিকে উপজেলার বাঁশঝাড়িয়া ক্যাম্প সংলগ্ন ভেঁড়িবাদ এলাকা থেকে ক্যাম্পের নায়েব সুবেদার নূর-সোলায়মান এর নেতৃত্বে অভিযান চালিয়ে ৫শ’ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা ও ৩শ’ পিস ফেনসিডিল সহ ফারাকাত আলী টাপালীকে হাতেনাতে গ্রেপ্তার করে।

অপরদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে (৬ অক্টোবর) বুধবার বিকাল ৫ টার দিকে উপজেলার দুদলী গ্রামের মোড়লপাড়া এলাকা থেকে এনামুল মোড়লকে ৩শ’ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মাদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এছাড়া থানা সূত্রে জানা গেছে ৭ অক্টোবর কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত ১০জন ও নিয়মিত মামলার ২ জন সহ ১২জন আসামীকে গ্রেপ্তার করে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন