হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় সোনাবাড়িয়া ইউপি’র সংরক্ষিত আসনে পুনঃভোট গ্রহনে রহিমা খাতুন নির্বাচিত

দীপক শেঠ, কলারোয়া (সাতক্ষীরা) :

কলারোয়ায় ৬নং সোনাবাড়ীয়া ইউপির ২ নং সংরক্ষিত ওয়ার্ডের( ৪, ৫ ও ৬নং সংরক্ষিত) পুন ভোট গ্রহনে জিরাফ প্রতীকের প্রার্থী মোছাঃ রহিমা খাতুন বেসরকারি নির্বাচিত হয়েছেন।  বৃহস্পতিবার( ৭ অক্টোবর) ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শন্তিপূর্ণভাবে চলে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

সোনাবাড়ীয়া ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ আবদুল হামিদ জানান, “সোনাবাড়ীয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬নং সংরক্ষিত ওয়ার্ডের পুনঃভোটগ্রহণে প্রতিদ্ব›দ্বীতা করেন দুই প্রার্থী। নির্বাচনে জিরাফ প্রতীকের প্রার্থী রহিমা খাতুন সর্বমোট ২৬৭৬ ভোট পেয়েছেন এবং তার নিকটতম একমাত্র প্রতিদ্ব›দ্বী মাইক প্রতীকের প্রার্থী ডলি আক্তার পেয়েছেন ৯৪১ ভোট।”

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোনাবাড়ীয়া ইউনিয়নের(২নং সংরক্ষিত ওয়ার্ড( ৪, ৫ ও ৬নং) নির্বাচনে জিরাফ প্রতীকের প্রার্থী মোছাঃ রহিমা খাতুন ও মাইক প্রতীকের প্রার্থী ডলি আক্তার  সমভোট(১৩২২) প্রাপ্ত হয়েছেন। তারই পরিপ্রক্ষিতে নির্বাচন কমিশনের নির্দেশনায় ৭ অক্টোবর পুনঃরায় ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন