মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাটে মুজিববর্ষ উপলক্ষ্যে, আলোকিত ও মানবিক উপজেলা গড়ার প্রত্যয়ে, আন্তঃক্লাব কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২১ আয়োজনের লক্ষ্যে, উপজেলা পরিষদ মিলনায়তনে, আজ মঙ্গলবার (৫ অক্টোবর) বিকালে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন, উপজেলাধীন বিভিন্ন ক্লাব প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন।
সভায় নির্বাহী অফিসার বলেন, যুব সমাজকে সঠিক পথে রাখার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই, তাদের বিভিন্ন টুর্ণামেন্টের মাধ্যমে মাঠে আনতে হবে। নিয়মিত খেলাধুলা চর্চা করে তারা ভাল খেলোয়াড় হয়ে মোল্লাহাটের জন্য সুনাম বয়ে আনবে। এজন্য সকল ক্লাবকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, ক্লাব কর্মকর্তা এস এম মিজানুর রহমান, রেজওয়ান চৌধুরী, রাহাত মুন্সি, সাজ্জাত হোসেন, জুয়েল শিকদার, শরীফ মাহাত্তাব উদ্দিন, বাবুল মোল্লা, সহিবুজ্জামান সবুজ, জসীম উদ্দিন, ডাঃ ইউসুফ আলী, ইলিয়াস হোসেন, ফকির কামরুল ইসলাম, মুকুল মিয়া, আছাদ মোল্লা প্রমুখ।
