হোম অন্যান্যসারাদেশ শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রির্পোটার, কেশবপুর (যশোর) :

আসন্ন শারদীয়া দুর্গাপূজা উদযাপনে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক বিট পুলিশিং সভা মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

কেশবপুরের পাঁজিয়া ও সুফলাকাটি ইউনিয়নে এ সভা অনুষ্ঠিত হয়েছে। পাঁজিয়া বিট পুলিশিং সভাপতি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার মনিরামপুর সার্কেল আশেক সুজা মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন।

এস আই তাপস রায় এর সঞ্চালনায় মতবিনিময় কালে বক্তব্য রাখেন কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবত্তী, নজরুল ইসলাম খান,সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, ইউপি মেম্বার আব্দুল আহাদ আলবাহার, মেম্বও শম্ভুনাথ বসু,রীতা চক্রবত্তী, সালেহা বেগম প্রমুখ।

এরপর প্রধান অতিথি সুফলাকাঠি ইউনিয়নের পুলিশিং কমিটির সভায় বক্তব্য রাখেন। এখানে ইউপি চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদ সরদার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব শান্তি পূর্ণভাবে পালনে সকল আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে বিট পুলিশিং এর সাথে জড়িতদের ভুমিকা রাখতে হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন