নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদর উপজেলা ৫ শিবপুর ইউনিয়ন শিয়াল ডাংগা জনকল্যাণ কিন্ডার গার্ডেন এ সামাজিক দূরত্ব বজায় রেখে চলছে পাঠদান। দীর্ঘ বিরতির পর স্কুল চালু হওয়ায় ছাত্রছাত্রীদের মধ্যে বইছে আনন্দের জোয়ার দিনের শুরুতে ম্যানেজিং কমিটির সদস্য এমদাদুল হক ছাত্র-ছাত্রীদের মাক্স পরিয়ে দেন।
প্রধান শিক্ষক কামরুজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি বলেন দীর্ঘ বিরতির পর স্কুল চালু হওয়ায় শিক্ষক-শিক্ষিকারা পাঠদানের অনেক মনোযোগী হয়েছে।
তিনি আরো বলেন আমরা পাঠদানের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সচেতন হতে মনোযোগ আকর্ষণ করছি। অভিভাবক দের কাছে জানতে চাইলে তারা বলেন স্কুলের শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য বিভিন্ন টিপস দিচ্ছেন। আমরা অত্যন্ত আনন্দিত ছাত্র-ছাত্রীরা বাসায় গিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছেন। পাশাপাশি মাননীয় শিক্ষা মন্ত্রী ইস্কুল চালু হওয়ার ঘোষণা দেয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
