নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার পাটকেলঘাটায় মিঠাবাড়ী এলাকায় সড়ক দূর্ঘটনায় পল্লী চিকিৎসক হাফিজুর রহমানের (৫৩) মৃত্যু হয়েছে । শনিবার(২৫সেপ্টেম্বর) রাত ১০টা দিকে খুলনা সিটি মেডিকেলে তার মৃত্যু হয়। নিহত হাফিজুর রহমান পাটকেলঘাটা থানার মিঠাবাড়ি গ্রামের মৃত আবু বক্করের ছেলে।
গত মঙ্গলবার সাতক্ষীরা খুলনা মহাসড়কে ভৈরবনগর নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন। এরপর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ।
পরবর্তীতে তার অবস্তার অবনতি হলে তাকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে ভর্তি করে মাথায় একটি অপারেশন করা হয়। এরপর থেকে তিনি লাইভ সার্পোটে ছিলে বলে জানা যায় । মৃত্যু কালে তিনি ১ পুত্র ১ কন্য স্ত্রী সহ অসংখ্য গুনিগ্রাহী রেখে গেছেন। তার এই মৃত্যুতে এলাকায় ও গোটা পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
