ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে শেখ হাসিনা বাংলাদেশ, ক্ষুদা হবে নিরুদ্দেশ, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রাল্ডিং কর্মসূচির আওতায় খাদ্যবান্ধব কর্মসূচির উপকার ভোগীদের মাঝে ১০টাকা মূল্যের কার্ড ও চাউল বিতরনের শুভ উদ্ভোধন করা হয়েছে।
শনিবার সকালে লখপুর ও পিলজংগ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পৃথক পৃথক ভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এদিন সকাল ১১টায় লখপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্যানেল চেয়ারম্যান সেখ আহম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে কার্ড ও চাল বিতরণের শুভ উদ্বোধন করেন।
খাদ্য পরিদর্শক অচিন কুমার দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন লখপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এম,ডি সেলিম রেজ বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, জেলা কৃষকলীগের সহ-সভাপতি পুলিন বিহারী ঘোষ, ইউপি সচিব প্রসুন কুমার দাশ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত কুমার দাস, যুবলীগ নেতা জাহিদ ইকবাল, স্বেচ্ছাসেবকলীগ নেতা রফিকুল ইসলাম রেজা ও তিনটি ডিলার মালিক।
অপরদিকে পিলজংগ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বর্তমান চেয়ারম্যান খান শামীম জামান পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ।
সম্মানীত অতিথি ছিলেন নব নির্বাচিত চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুবীর কুমার মিত্র, ইউনিয়ন আ,লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে, ইউপি সচিব রাজিব কুমার মজুমদার, নব নির্বাচিত ইউপি সদস্য শেখ ফজলুর রহমান, সুমন কুমার ধর, সাইফুর ইসলাম ও মোঃ ফরহাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন খাদ্য পরিদর্শক অচিন কুমার দাশ।
