মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাটে আজ বৃহস্পতিবার(৫আগস্ট)সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় শোকাবহ আগস্টের ভাবগাম্ভীর্য অক্ষুন্ন রেখে, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭২তম জন্মবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টায়, উপজেলা পরিষদ চত্ত¡র মঞ্চে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। সকাল ১১টায় ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) অনিন্দ্য মন্ডল, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা ও রুবিয়া বেগম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বিনয় কৃষ্ণ মন্ডল, কৃষি অফিসার অনিমেষ বালা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালমান জামান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, পিআইও মোঃ মফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, একাডেমিক সুপার ভাইজার রামপদ বিশ্বাস, মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, মোল্লাহাট প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহম্মদ পিকিং, অধ্যক্ষ এল জাকির হোসেন, প্রধান শিক্ষক ফরিদ আহম্মেদ ও উম্মে হামিমা প্রমুখ। ভার্চুয়াল আলোচনা সভা সঞ্চালনা করেন মোল্লাহাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন। বাদজোহর শহীদ শেখ কামালের রুহের মাগফেরাত কামনার্থে সকল মসজিদ ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
