হোম অন্যান্যসারাদেশ রাজাপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুরে ইয়াবাসহ মোঃ শাহরুম মৃধা (২৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ খোকন হাওলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ সময় তার কাছ থেকে ৩৫ পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার (৩ আগষ্ট) সকালে উপজেলার শুক্তাগর ইউনিয়নের উত্তর পিংরি এলাকার মৃর্ধা বাড়ি থেকে মোঃ শাহরুম মৃধাকে আটক করা হয় । আটককৃত শাহরুম মৃধা স্থানীয় মৃত মিরাজুল হক মৃধার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে থানা পুলিশের একটি টিম উপজেলার শুক্তাগর ইউনিয়নের উত্তর পিংরি এলাকার মৃধা বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মোঃ শাহরুম মৃর্ধা দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধরে ফেলে। পরে তার দেহ তল্লাশি করে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, আটক মোঃ শাহরুম মৃর্ধার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত মোঃ শাহরুম মৃধাকে আদালতে প্রেরন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন