হোম অন্যান্যসারাদেশ মনপুরা হাজির হাট ইউনিয়ন পরিষদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত।

মনপুরা (ভোলা) প্রতিনিধি :

ভোলার মনপুরা উপজেলায় ২নং হাজির হাট পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ নিজামউদ্দীন হাওলাদার এর পক্ষে থেকে ইউনিয়ন পরিষদের হল রুমে দোয়া ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ সকাল ১০টায় ২নং হাজির হাট ইউনিয়ন পরিষদ হল রুমে দোয়া ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়, উক্ত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মফিজুল ইসলাম। এই সময় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনর্চাজ মোঃ সাইদ, মনপুরা সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম,উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন মিয়া,উপজেলা আ’লীগের যুগ্নসম্পাদক আমিনুল ইসলাম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক বায়োজিদ কামাল,নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ নিজামউদ্দীন হাওলাদার, শ্রমিক লীগের সম্পাদক আবুয়াল হোসেন আবু মেম্বার আ’লীগের প্রচার সম্পাদক প্রভাষক ছালাউদ্দীন । মনপুরা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান রনি ও গণমাধ্যম কর্মিগন।

গত ২১শে জুন রোজ সমবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগের বিদ্রোহী পার্থী মোঃনিজামউদ্দীন হাওলাদার আনারস মার্কায় জয়ী হন। নবনির্বাচিত চেয়ারম্যান নিজ বক্তব্যে সকলের কাছে দোয়া ও সহযোগিতা চান। উপস্থিত সকলকে ধন্যবাদ জানান মিলাত ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন