হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে নবাগত ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে আজ রবিবার (১৮ জুলাই) সকালে, মোল্লাহাট থানার নবাগত অফিসার ইনচার্জ সোমেন দাস এর সাথে মোল্লাহাট প্রেসক্লাবের সাংবাদিকদের পরিচয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অফিসার ইনচার্জ এর কার্যালয়ে উক্ত মতবিনিময় সভায় মোল্লাহাট থানার আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

এসময় নবাগত অফিসার ইনচার্জ তার বক্তব্যে বলেন সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক এবং পুলিশের বড় বন্ধু, আপনাদের সহযোগিতা পেলে এ থানা থেকে অচিরেই মাদক, জুয়া, চুরি, ডাকাতি, ইভটিজিং সহ সকল অপরাধমূলক কর্মকান্ড নিয়ন্ত্রনে আনা সম্ভব হবে। আমি আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি, পাশিপাশি আপনাদের মাধ্যমে এ উপজেলার সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করছি।

এ সময় বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন মোল্লাহাট প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহম্মেদ পিকিং, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সহ-সভাপতি এমএম আরাফাতুল ইসলাম, মোঃ আমির আলী, মোঃ হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ জেহাদ আলী, কোষাধ্যক্ষ মৃনাল বিশ্বাস, দপ্তর সম্পাদক আবুল কাসেম কালিম, সাংস্কৃতিক সম্পাদক এমএম জাকির হেসেন, ক্রীড়া সম্পাদক মুসা কালিম উল্লাহ, নির্বাহী সদস্য এবাদুল সিকদার, মীর মাসুদ, রাকিবুল ইসলাম বাপ্পি প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন