হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে আবারও দোকান চুরি, চক্রটি সক্রীয় হয়ে উঠেছে

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে চোর চক্রটি সক্রীয় হয়ে উঠেছে। বর্তমানে চুরি বৃদ্ধি পেয়েছে। চুরি আতংকে ভ‚গছেন দোকানদার সহ এলাকাবাসী।

স্থানীয়রা জানিয়েছেন, শনিবার দিন দুপুরে ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলুর ফকিরহাট সদর বাজার এলাকার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরার সামনে থেকে নগদ ৩৫হাজার টাকা ও দুইটি সিমকার্ডসহ একটি মুল্যবান মোবাইলফোন চুরি করে নিয়ে গেছে। ফকিরহাট বাজারে ক্রেতা সেজে এসে চুরির ঘটনা এর আগেও ঘটেছে।

এদিন রাতে অর্থাৎ শনিবার দিবাগত গভীর রাতের কোন এক সময় বিশ্ব রোড মোড় এলাকায় শেখ নাছির উদ্দিনের দোকানের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র সহ প্রায় দুইলক্ষটাকার মালামাল চুরিকরেনিয়েগেছে র্দুবৃত্তরা। এরপূর্বেও ফকিরহাট উপজেলার বিভিন্ন এলাকায় দোকান ও বাড়ী চুরির ঘটনা ঘটেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন