হোম অন্যান্যসারাদেশ ঈদ পরবর্তী লকডাউন কার্যকর করতে মাগুরায় বাসদের মানববন্ধ ও সমাবেশ

মাগুরা অফিস :

ঈদ পরবর্তী লকডাউন কার্যকর করতে কর্মহীন ও দরিদ্র মানুষকে খাদ্য, নগদ অর্থ সহায়তা, সদর হাসপাতালে আইসিইউ স্থাপনসহ বিভিন্ন দাবিতে মানবন্ধন ও সমাবেশ করেছে জেলা বাসদ।

আজ রবিবার দুপুরে মাগুরা শহরের চৌরঙ্গীমোড়ে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানবন্ধন সমাবেশে বক্তব্য রাখেন বাসদের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য প্রকৌশলী শম্পা বসু, জেলা বাসদের সংগঠক ভবতোষ বিশ্বাস জয় ও মোহাম্মদ সোহেল মুন্সী।

বক্তারা জানান, লকডাউন কার্যকর করতে সুষ্ঠু তালিকা প্রণয়ন করে করোনায় কর্মহীন ও দরিদ্র মানুষকে খাদ্য, নগদ অর্থ সহায়তা প্রদান করথে হবে। এছাড়া মাগুরা সদর হাসপাতালে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব ও আইসিইউ স্থাপনের পাশাপাশি উপজেলা পর্যায়ে করোনা চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন